জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল সনদ উত্তোলনের নিয়ম

জাতীয় বিশ্ববিদ্যালয় (National University) থেকে অনার্স, মাস্টার্স, ডিগ্রী সহ সকল কোর্স করার পর মূল সনদপত্র উত্তোলনের জন্য নির্ধারিত নিয়মে আবেদন করতে হয়। নিচে ধাপে ধাপে প্রয়োজনীয় তথ্য তুলে ধরা হলো:

যা যা লাগবে (Required Documents):

  • আবেদনপত্র (Application Form):

    • বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ফরমে পূরণ করতে হবে।
    • আবেদনপত্রে অধ্যক্ষের সুপারিশ থাকতে হবে (কলেজের সিল ও স্বাক্ষরসহ)।
    • পাসপোর্ট সাইজের ছবি নির্ধারিত স্থানে সংযুক্ত করতে হবে।
  • প্রয়োজনীয় ডকুমেন্টস:

    • রেজিস্ট্রেশন কার্ড
    • অ্যাডমিট কার্ড
    • নম্বরপত্র
    • সাময়িক সনদপত্র (Provisional Certificate)
      (মূল সনদ উত্তোলনের সময় বিশ্ববিদ্যালয় কর্তৃক ইস্যুকৃত সাময়িক সনদপত্র ফেরত দিতে হবে।)


📥 Application Form (PDF) ডাউনলোড করুন

ব্যাংক ড্রাফট ফি

650.00৳ 

💡

উপরে উল্লেখিত ফি-টি এই সার্ভিসের ব্যাংক ড্রাফট ফি হিসেবে প্রদান করতে হবে।

বিকাশ নগদ

আবেদন ফি মোবাইল ব্যাংকিং (বিকাশ, নগদ ইত্যাদি) এর মাধ্যমে দেয়া যাবে।

আবেদন করতে অথবা জাতীয় বিশ্ববিদ্যালয় সম্পর্কিত যে কোন সমস্যা সমাধানে পরামর্শ পেতে যোগাযোগ করুন

Message / Call
+880 1721-996660

মূল সনদ আবেদন করার নিয়ম

রেজিস্ট্রেশন কার্ড
অ্যাডমিট কার্ড
সাময়িক সনদ (Provisional Certificate)
নম্বরপত্র (Marksheet)
কলেজ প্রিন্সিপালের স্বাক্ষরসহ আবেদনপত্র
NU Application Form
Fee Deposit Slip / Bank Receipt

ধাপ ১: আবেদন ফর্ম ডাউনলোড করুন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট বা নির্ধারিত লিঙ্ক থেকে মূল সনদের আবেদন ফর্ম ডাউনলোড করে প্রিন্ট করুন।

ধাপ ২: প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করুন

রেজিস্ট্রেশন কার্ড, অ্যাডমিট কার্ড, নম্বরপত্র, সাময়িক সনদ এবং আবেদনপত্র একসাথে যুক্ত করুন।

ধাপ ৩: কলেজ প্রিন্সিপালের সুপারিশ নিন

কলেজ প্রিন্সিপালের অফিসিয়াল সিল ও স্বাক্ষর আবেদনপত্রে নিতে হবে। এটি আবেদন যাচাইয়ের জন্য বাধ্যতামূলক।

ধাপ ৪: ফি জমা দিন

নির্ধারিত ফি (প্রায় ৬১০ টাকা) ব্যাংকে বা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে জমা দিয়ে রশিদ সংরক্ষণ করুন।

ধাপ ৫: আবেদনপত্র জমা দিন

সব কাগজপত্রসহ পূর্ণাঙ্গ আবেদন জাতীয় বিশ্ববিদ্যালয়ের One Stop Service Center, গাজীপুরে জমা দিন।

ধাপ ৬: সনদ সংগ্রহ করুন

সাধারণত ২০–৩০ দিনের মধ্যে মূল সনদ প্রস্তুত হয়। নির্ধারিত সময় পরে রশিদসহ গিয়ে সনদ সংগ্রহ করুন।

NU Original Certificate FAQs
আমার আর্জেন্ট (১০-১৫ দিনের মধ্যে) মূল সনদ লাগবে। সেক্ষেত্রে করণীয় কি?
ইমার্জেন্সী ১০-১৫ দিনের মধ্যেও উত্তোলন সম্ভব। সঠিক গাইডলাইন পেতে যোগাযোগ করুন।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল সনদ (Original Certificate) কিভাবে পাওয়া যায়?
মূল সনদ পেতে হলে আবেদন ফর্ম পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্রসহ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসে জমা দিতে হয়। সাধারণত ২০–৩০ কার্যদিবসের মধ্যে সনদ প্রস্তুত হয়।
আমি নিজে না গিয়ে আমার সনদপত্র অন্য কাওকে দিয়ে উঠাতে পারবো?
জ্বি পারবেন। এই জন্য আমার জাতীয় পরিচয়পত্র, সাময়িক সনদপত্র (মূল কপি), আপনার পরিবর্তে যে ডকুমেন্ট নিবে তার জাতীয় পরিচয়পত্র এবং একটি অনুমোদন পত্র লাগবে।
মূল সনদের জন্য কোন কোন কাগজপত্র প্রয়োজন?
রেজিস্ট্রেশন কার্ড, অ্যাডমিট কার্ড, নম্বরপত্র, সাময়িক সনদ, কলেজ প্রিন্সিপালের স্বাক্ষরসহ আবেদনপত্র এবং ফি জমার রশিদ প্রয়োজন।
NU Original Certificate এর ফি কত?
সাধারণত ফি ৬১০ টাকা, তবে প্রফেশনাল বা হ্যান্ডরিটেন সনদের ক্ষেত্রে ফি ও সময় কিছুটা ভিন্ন হতে পারে।
Provisional Certificate ছাড়া কি মূল সনদ পাওয়া যাবে?
না। মূল সনদের জন্য আবেদন করতে হলে সাময়িক সনদ (Provisional Certificate) জমা দেওয়া বাধ্যতামূলক।
কত দিনে মূল সনদ হাতে পাওয়া যায়?
সাধারণত ২০-৩০ দিন সময় লাগে তবে ২০-৩০ দিনের মধ্যেই পাবেন এই ধরনের কোন প্রকার লিখিত নীতিমালা বা নোটিশ জাতীয় বিশ্ববিদ্যালয় দেয় নি। এক্ষেত্রে ১ মাসের অধিক সময় লাগলে আমাদের দেওয়া তথ্যকে ভূল তথ্য হিসেবে গ্রহন করলে তাহা গ্রহণ যোগ্য নহে কারণ সার্টিফিকেট দেওয়া এবং না দেওয়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের একান্ত প্রাতিষ্ঠানিক বিষয়। তবে প্রফেশনাল কোর্স কিংবা হাতে লেখা সার্টিফিকেটর ক্ষেত্রে ২-৩ মাসও লেগে যেতে পারে।
NU Original Certificate এর আবেদন কোথায় জমা দিতে হয়?
আবেদনপত্র ও প্রয়োজনীয় কাগজপত্র জাতীয় বিশ্ববিদ্যালয়ের One Stop Service Center, গাজীপুরে জমা দিতে হয়।

Reviews

There are no reviews yet.

Be the first to review “জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল সনদ উত্তোলনের নিয়ম”

Your email address will not be published. Required fields are marked *