জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে একাডেমিক ট্রান্সক্রিপ্ট (Academic Transcript) উত্তোলণের নিয়মাবলী

আপনি কি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে অনার্স, ডিগ্রি, মাস্টার্স বা প্রফেশনাল কোর্স শেষ করেছেন? এখন কি উচ্চশিক্ষার জন্য দেশে বা বিদেশে একাডেমিক ট্রান্সক্রিপ্ট (Academic Transcript) প্রয়োজন?
👉 তাহলে জেনে নিন খুব সহজেই কীভাবে উত্তোলন করবেন আপনার একাডেমিক ট্রান্সক্রিপ্ট:

যা যা লাগবে (Required Documents):

  • অধ্যক্ষের সুপারিশসহ আবেদনপত্র (নির্ধারিত ফরমে)
  • রেজিস্ট্রেশন কার্ড
  • সকল বর্ষের এডমিট কার্ড
  • সাময়িক সনদ (Provisional Certificate)
  • সকল বর্ষের নম্বরপত্র (Marksheet)
  • অতিরিক্ত প্রয়োজনীয়তা:

    • অনার্স ট্রান্সক্রিপ্টের জন্য: এইচ.এস.সি সনদপত্র
    • মাস্টার্স ট্রান্সক্রিপ্টের জন্য: অনার্সের সনদপত্র


Transcript Application Form (PDF)

ব্যাংক ড্রাফট ফি

700.00৳ 

💡

উপরে উল্লেখিত ফি-টি এই সার্ভিসের ব্যাংক ড্রাফট ফি হিসেবে প্রদান করতে হবে।

বিকাশ নগদ

আবেদন ফি মোবাইল ব্যাংকিং (বিকাশ, নগদ ইত্যাদি) এর মাধ্যমে দেয়া যাবে।

আবেদন করতে অথবা জাতীয় বিশ্ববিদ্যালয় সম্পর্কিত যে কোন সমস্যা সমাধানে পরামর্শ পেতে যোগাযোগ করুন

Message / Call
+880 1721-996660

ট্রান্সক্রিপ্ট আবেদন করার নিয়ম

রেজিস্ট্রেশন কার্ড
সকল বর্ষের এডমিট কার্ড
সাময়িক সনদ (Provisional Certificate)
সকল বর্ষের নম্বরপত্র
অধ্যক্ষের সুপারিশসহ আবেদনপত্র

ধাপ ১: আবেদন ফর্ম ডাউনলোড করুন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট বা আমাদের দেওয়া লিঙ্ক থেকে একাডেমিক ট্রান্সক্রিপ্টের আবেদন ফর্ম ডাউনলোড করে প্রিন্ট করুন।

ধাপ ২: প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করুন

রেজিস্ট্রেশন কার্ড, সকল বর্ষের এডমিট কার্ড ও নম্বরপত্র, সাময়িক সনদ এবং অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র একসাথে যুক্ত করুন।

ধাপ ৩: কলেজ প্রিন্সিপালের সুপারিশ নিন

কলেজ প্রিন্সিপালের অফিসিয়াল সিল ও স্বাক্ষর আবেদনপত্রে নিতে হবে। এটি আবেদন যাচাইয়ের জন্য বাধ্যতামূলক।

ধাপ ৪: ফি জমা ও আবেদনপত্র সাবমিট

নির্ধারিত ফি ব্যাংকে বা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে জমা দিয়ে রশিদসহ সকল কাগজপত্র জমা দিন।

Academic Transcript FAQs
একাডেমিক ট্রান্সক্রিপ্ট (Academic Transcript) উত্তোলণ করতে কত দিন সময় লাগে?
সাধারণত ১৫–৩০ কর্মদিবস সময় লাগতে পারে, তবে এটি কলেজ ও বিশ্ববিদ্যালয়ের প্রসেসিং টাইমের উপর নির্ভর করে।
আমি নিজে না গিয়ে আমার সনদপত্র অন্য কাওকে দিয়ে উঠাতে পারবো?
জ্বি পারবেন। এই জন্য আপনার জাতীয় পরিচয়পত্র, সাময়িক সনদপত্র (মূল কপি), আপনার পরিবর্তে যে ডকুমেন্ট নিবে তার জাতীয় পরিচয়পত্র এবং একটি অনুমোদন পত্র লাগবে।

Reviews

There are no reviews yet.

Be the first to review “জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে একাডেমিক ট্রান্সক্রিপ্ট (Academic Transcript) উত্তোলণের নিয়মাবলী”

Your email address will not be published. Required fields are marked *