জাতীয় বিশ্ববিদ্যালয়ের ট্রান্সক্রিপ্ট উত্তোলন (২য় বার) – প্রয়োজনীয় কাগজপত্র ও নিয়মাবলী

আপনি কি একবার ট্রান্সক্রিপ্ট উত্তোলনের পর আবার (দ্বিতীয়বার) উত্তোলনের প্রয়োজন বোধ করছেন?
নিচে দেখে নিন ২য় বার ট্রান্সক্রিপ্ট উত্তোলনের জন্য কী কী কাগজপত্র প্রস্তুত রাখতে হবে:

📌 প্রয়োজনীয় ডকুমেন্টস সমূহ:

  • আবেদনপত্র: সংশ্লিষ্ট কলেজ অধ্যক্ষের সুপারিশসহ আবেদনপত্র (নির্ধারিত স্থানে পাসপোর্ট সাইজের ছবি সংযুক্ত থাকতে হবে)।
  • রেজিস্ট্রেশন কার্ড 🆔
  • প্রবেশপত্র (Admit Card) 🎫: প্রত্যেক বর্ষের প্রবেশপত্র।
  • নম্বরপত্র (Marksheet) 📄
  • সনদপত্র 🎓: সাময়িক বা মূল সনদপত্র (Provisional/Original Certificate)।
  • এইচ.এস.সি সনদপত্র (HSC Certificate) 📘

✅ বি.দ্র: পূর্বে উত্তোলিত ট্রান্সক্রিপ্ট হারিয়ে গেলে থানার জিডি (GD) ও হারানো বিজ্ঞপ্তি সংযুক্ত করতে হতে পারে (যদি নির্দিষ্টভাবে চাওয়া হয়)। আবেদনপত্র যথাযথভাবে পূরণ না করলে আবেদন বাতিল হতে পারে।

ব্যাংক ড্রাফট ফি

500.00৳ 

💡

উপরে উল্লেখিত ফি-টি এই সার্ভিসের ব্যাংক ড্রাফট ফি হিসেবে প্রদান করতে হবে।

বিকাশ নগদ

আবেদন ফি মোবাইল ব্যাংকিং (বিকাশ, নগদ ইত্যাদি) এর মাধ্যমে দেয়া যাবে।

আবেদন করতে অথবা জাতীয় বিশ্ববিদ্যালয় সম্পর্কিত যে কোন সমস্যা সমাধানে পরামর্শ পেতে যোগাযোগ করুন

Message / Call
+880 1721-996660

২য় বার ট্রান্সক্রিপ্ট আবেদন করার নিয়ম

রেজিস্ট্রেশন কার্ড
প্রবেশপত্র
নম্বরপত্র
এইচ.এস.সি সনদ
থানার জিডি (প্রয়োজন সাপেক্ষে)

ধাপ ১: ফর্ম ডাউনলোড ও পূরণ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে ট্রান্সক্রিপ্ট উত্তোলনের আবেদন ফর্ম ডাউনলোড করে যথাযথভাবে পূরণ করুন এবং পাসপোর্ট সাইজ ছবি যুক্ত করুন।

ধাপ ২: কাগজপত্র সংযুক্তকরণ

রেজিস্ট্রেশন কার্ড, সকল প্রবেশপত্র, নম্বরপত্র, এইচএসসি সনদ এবং যদি আগের ট্রান্সক্রিপ্ট হারিয়ে থাকে তবে জিডি কপি সংযুক্ত করুন।

ধাপ ৩: অধ্যক্ষের সুপারিশ গ্রহণ

পূরণকৃত আবেদনপত্রে আপনার সংশ্লিষ্ট কলেজের অধ্যক্ষের সুপারিশ (সিল ও স্বাক্ষর) গ্রহণ করুন। এটি ২য় বার আবেদনের ক্ষেত্রেও বাধ্যতামূলক।

ধাপ ৪: আমাদের কাছে জমা দিন

সকল ডকুমেন্টস আমাদের ওয়েবসাইটে সাবমিট করুন এবং সার্ভিস ফি পেমেন্ট করুন। বাকি প্রসেসিং আমরা সম্পন্ন করব।

Transcript Issue (2nd Time) FAQs
একাডেমিক ট্রান্সক্রিপ্ট (Academic Transcript) উত্তোলণ করতে কত দিন সময় লাগে?
সাধারণত ৭–১৫ কর্মদিবস সময় লাগতে পারে, তবে এটি কলেজ ও বিশ্ববিদ্যালয়ের প্রসেসিং টাইমের উপর নির্ভর করে।
আমি নিজে না গিয়ে আমার সনদপত্র অন্য কাওকে দিয়ে উঠাতে পারবো?
জ্বি পারবেন। এই জন্য আপনার জাতীয় পরিচয়পত্র, সাময়িক সনদপত্র (মূল কপি), আপনার পরিবর্তে যে ডকুমেন্ট নিবে তার জাতীয় পরিচয়পত্র এবং একটি অনুমোদন পত্র লাগবে।

Reviews

There are no reviews yet.

Be the first to review “জাতীয় বিশ্ববিদ্যালয়ের ট্রান্সক্রিপ্ট উত্তোলন (২য় বার) – প্রয়োজনীয় কাগজপত্র ও নিয়মাবলী”

Your email address will not be published. Required fields are marked *