জাতীয় বিশ্ববিদ্যালয়ের ট্রান্সক্রিপ্ট সংশোধনের নিয়মাবলী (NU Transcript Correction – 2025)

আপনার একাডেমিক ট্রান্সক্রিপ্টে নাম, জন্মতারিখ বা অন্য কোনো তথ্য ভুল রয়েছে?
তাহলে দেখে নিন কীভাবে আপনি সহজেই ট্রান্সক্রিপ্ট সংশোধনের (Transcript Correction) জন্য আবেদন করতে পারেন:

📌 প্রয়োজনীয় ডকুমেন্টস:

  • আবেদনপত্র: সংশ্লিষ্ট কলেজ অধ্যক্ষের সুপারিশসহ আবেদনপত্র।

    • নির্ধারিত স্থানে পাসপোর্ট সাইজের ছবি যুক্ত করতে হবে।
  • সংশোধিত কাগজপত্র সমূহ:

    • রেজিস্ট্রেশন কার্ড
    • প্রবেশপত্র
    • নম্বরপত্র
    • সনদপত্র (Provisional / Original)
  • সংশোধিত শিক্ষাবোর্ড ডকুমেন্ট:

    • এস.এস.সি / সমমান ও এইচ.এস.সি / সমমান সনদপত্র
    • সংশ্লিষ্ট বোর্ডের সংশোধনী পত্র
  • মাস্টার্স ট্রান্সক্রিপ্ট সংশোধনের জন্য:

    • অনার্স সনদপত্র অথবা প্রিলিমিনারি নম্বরপত্র

✅ বি.দ্র: ট্রান্সক্রিপ্ট সংশোধনের জন্য অনলাইন আবেদন ফি ৳২০০/- নির্ধারিত আছে (এর সাথে প্রসেসিং চার্জ যুক্ত হবে)।

ব্যাংক ড্রাফট ফি

700.00৳ 

💡

উপরে উল্লেখিত ফি-টি এই সার্ভিসের ব্যাংক ড্রাফট ফি হিসেবে প্রদান করতে হবে।

বিকাশ নগদ

আবেদন ফি মোবাইল ব্যাংকিং (বিকাশ, নগদ ইত্যাদি) এর মাধ্যমে দেয়া যাবে।

আবেদন করতে অথবা জাতীয় বিশ্ববিদ্যালয় সম্পর্কিত যে কোন সমস্যা সমাধানে পরামর্শ পেতে যোগাযোগ করুন

Message / Call
+880 1721-996660

ট্রান্সক্রিপ্ট সংশোধনের নিয়ম ও ধাপ

বোর্ডের সংশোধনী পত্র
সংশোধিত রেজিস্ট্রেশন
সংশোধিত প্রবেশপত্র
এসএসসি/এইচএসসি সনদ
অধ্যক্ষের সুপারিশ

ধাপ ১: পূর্ববর্তী স্তরের ডকুমেন্ট সংশোধন

ট্রান্সক্রিপ্ট সংশোধনের আগে অবশ্যই আপনার শিক্ষা বোর্ডের (এস.এস.সি/এইচ.এস.সি) ডকুমেন্ট এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রেশন ও প্রবেশপত্র সংশোধন করে নিতে হবে।

ধাপ ২: আবেদন ফর্ম পূরণ ও ছবি যুক্তকরণ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে ট্রান্সক্রিপ্ট সংশোধনের আবেদন ফর্মটি সঠিকভাবে পূরণ করুন এবং নির্ধারিত স্থানে পাসপোর্ট সাইজের ছবি যুক্ত করুন।

ধাপ ৩: অধ্যক্ষের সুপারিশ গ্রহণ

পূরণকৃত আবেদনপত্রে আপনার সংশ্লিষ্ট কলেজের অধ্যক্ষের সুপারিশ (সিল ও স্বাক্ষর) গ্রহণ করুন। এটি যাচাইয়ের জন্য বাধ্যতামূলক।

ধাপ ৪: প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্তকরণ ও জমা

সংশোধিত সব কাগজপত্র, বোর্ডের সংশোধনী পত্র এবং আবেদনপত্র একসাথে সংযুক্ত করে আমাদের ওয়েবসাইটে সাবমিট করুন।

Transcript Correction FAQs
আমি এসএসসি বা রেজিস্ট্রেশন সংশোধন না করেই কি ট্রান্সক্রিপ্ট সংশোধন করতে পারবো?
না। ট্রান্সক্রিপ্ট বা মূল সনদ সংশোধনের আগে অবশ্যই আপনার রেজিস্ট্রেশন কার্ড, প্রবেশপত্র এবং প্রয়োজনে বোর্ডের সনদ সংশোধন করে নিতে হবে। এক ধাপ বাদ দিয়ে অন্য ধাপে যাওয়া যায় না।
ট্রান্সক্রিপ্ট সংশোধন হতে কত দিন সময় লাগে?
কাগজপত্র জমা দেওয়ার পর সাধারণত ২০-৩০ কর্মদিবস সময় লাগতে পারে। তবে এটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রসেসিং সময়ের ওপর নির্ভর করে।
আমি নিজে না গিয়ে আমার ডকুমেন্ট অন্য কাউকে দিয়ে উঠাতে পারবো?
জ্বি পারবেন। এই জন্য আপনার জাতীয় পরিচয়পত্র, সাময়িক সনদপত্র (মূল কপি), আপনার পরিবর্তে যে ডকুমেন্ট নিবে তার জাতীয় পরিচয়পত্র এবং একটি অনুমোদন পত্র লাগবে।

Reviews

There are no reviews yet.

Be the first to review “জাতীয় বিশ্ববিদ্যালয়ের ট্রান্সক্রিপ্ট সংশোধনের নিয়মাবলী (NU Transcript Correction – 2025)”

Your email address will not be published. Required fields are marked *