ডুপ্লিকেট মার্কশীট আবেদন করার নিয়ম
থানার জিডি (GD)
পত্রিকায় বিজ্ঞপ্তি
আবেদনপত্র
রেজিস্ট্রেশন কার্ড
অধ্যক্ষের সুপারিশ
পত্রিকায় বিজ্ঞপ্তি
আবেদনপত্র
রেজিস্ট্রেশন কার্ড
অধ্যক্ষের সুপারিশ
ধাপ ১: জিডি ও পত্রিকায় বিজ্ঞপ্তি
মার্কশীট হারানোর সাথে সাথে নিকটস্থ থানায় সাধারণ ডায়েরি (GD) করুন এবং যেকোনো একটি জাতীয় পত্রিকায় হারানো বিজ্ঞপ্তি দিন।
ধাপ ২: আবেদন ফর্ম ডাউনলোড ও পূরণ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে ডুপ্লিকেট মার্কশীটের আবেদন ফর্মটি ডাউনলোড করে যথাযথভাবে পূরণ করুন এবং ছবি যুক্ত করুন।
ধাপ ৩: অধ্যক্ষের সুপারিশ গ্রহণ
পূরণকৃত আবেদনপত্রে আপনার সংশ্লিষ্ট কলেজের অধ্যক্ষের সুপারিশ (সিল ও স্বাক্ষরসহ) গ্রহণ করুন। এটি যাচাইয়ের জন্য বাধ্যতামূলক।
ধাপ ৪: প্রয়োজনীয় কাগজপত্র সাবমিট
আবেদনপত্রের সাথে জিডি কপি, পত্রিকার বিজ্ঞপ্তি, রেজিস্ট্রেশন কার্ড ও প্রবেশপত্রের কপি সংযুক্ত করে আমাদের ওয়েবসাইটে সাবমিট করুন। (মার্কশীট তোলার সময় জিডি ও পত্রিকার মূল কপি সাথে রাখতে হবে)।
Duplicate Marksheet FAQs
জাতীয় বিশ্ববিদ্যালয়ের মার্কশীট ২য় বার উত্তোলণ করতে কত দিন সময় লাগে?
সাধারণত ২০-২৫ দিন সময় লাগে। তবে এটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রসেসিং সময়ের ওপর নির্ভর করে কিছুটা কম বা বেশি হতে পারে।
আমি নিজে না গিয়ে আমার মার্কশীট অন্য কাউকে দিয়ে উঠাতে পারবো?
জ্বি পারবেন। এই জন্য আপনার জাতীয় পরিচয়পত্র, আপনার রেজিস্ট্রেশন কার্ড (মূল কপি), আপনার পরিবর্তে যে ডকুমেন্ট নিবে তার জাতীয় পরিচয়পত্র এবং একটি অনুমোদন পত্র লাগবে।

Reviews
There are no reviews yet.