MOI সার্টিফিকেট উত্তোলনের নিয়ম ও প্রয়োজনীয়তা
Application Form
অধ্যক্ষের প্রত্যায়ন পত্র
রেজিস্ট্রেশন কার্ড
ট্রান্সক্রিপ্ট
সনদপত্র
অধ্যক্ষের প্রত্যায়ন পত্র
রেজিস্ট্রেশন কার্ড
ট্রান্সক্রিপ্ট
সনদপত্র
🧾 কেন প্রয়োজন হতে পারে MOI?
বিদেশে উচ্চশিক্ষার (যেমন: UK, Canada, Australia) জন্য আবেদন, ভিসা বা ওয়ার্ক পারমিটের জন্য, আন্তর্জাতিক চাকরির আবেদনে এবং IELTS ছাড়াই ইংরেজি ভাষা দক্ষতার প্রমাণ দিতে Medium of Instruction Certificate প্রয়োজন হয়।
ধাপ ১: ফর্ম ডাউনলোড ও পূরণ
উপরের লিংক থেকে MOI আবেদন ফর্ম এবং Recommendation Letter-এর স্যাম্পল ডাউনলোড করে যথাযথভাবে পূরণ করুন। আবেদনটি রেজিস্ট্রার বরাবর লিখতে হবে।
ধাপ ২: অধ্যক্ষের প্রত্যায়ন ও সুপারিশ গ্রহণ
আপনার নিজ কলেজের অধ্যক্ষের কাছ থেকে প্রত্যায়ন পত্র (Recommendation Letter) সংগ্রহ করুন এবং মূল আবেদনপত্রে অধ্যক্ষের সুপারিশ (সিল ও স্বাক্ষরসহ) গ্রহণ করুন।
ধাপ ৩: প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্তকরণ ও জমা
পূরণকৃত আবেদনপত্রের সাথে অধ্যক্ষের প্রত্যায়ন পত্র, রেজিস্ট্রেশন কার্ড, এডমিট কার্ড, সনদপত্র এবং ট্রান্সক্রিপ্ট সংযুক্ত করে নির্ধারিত ব্যাংক ড্রাফট (৮১০/-) সহ আমাদের কাছে সাবমিট করুন।
MOI Certificate FAQs
প্রশ্ন ১: MOI সার্টিফিকেটে কী লেখা থাকে?
এতে উল্লেখ থাকে যে আপনার কোর্স ও পরীক্ষা “English language”-এ সম্পন্ন হয়েছে।
প্রশ্ন ২: অনলাইনে কি MOI সার্টিফিকেটের আবেদন করা যায়?
না, বর্তমানে এটি শুধুমাত্র অফলাইনে (Gazipur National University অফিসে) আবেদন করা যায়। তবে আমাদের মাধ্যমে আপনি ঘরে বসেই সার্ভিসটি নিতে পারবেন।
প্রশ্ন ৩: MOI কি ট্রান্সক্রিপ্টের সমান?
না, ট্রান্সক্রিপ্টে আপনার ফলাফল থাকে; কিন্তু MOI শুধু শিক্ষার ভাষা (Medium of Instruction) প্রমাণ করে।
প্রশ্ন ৪: MOI সার্টিফিকেটের মেয়াদ কতদিন?
এটি একটি স্থায়ী একাডেমিক সনদ, এর কোনো মেয়াদ শেষ হয় না।
প্রশ্ন ৫: Medium of Instruction (MOI) উত্তোলণ করতে কত দিন সময় লাগে?
সাধারণত ১০-২০ দিন সময় লাগে।
প্রশ্ন ৬: আমার আর্জেন্ট (৩-৭ দিনের মধ্যে) MOI লাগবে। সেক্ষেত্রে করণীয় কি?
ইমার্জেন্সী ২-৩ দিনের মধ্যেও উত্তোলন সম্ভব। সঠিক গাইডলাইন পেতে আমাদের সাথে যোগাযোগ করুন।

Reviews
There are no reviews yet.