ডুপ্লিকেট রেজিস্ট্রেশন কার্ড আবেদন করার নিয়ম
থানার জিডি (মূল কপি)
পত্রিকায় বিজ্ঞপ্তি (মূল কপি)
আবেদনপত্র
ছেঁড়া কার্ড (যদি থাকে)
অধ্যক্ষের সুপারিশ
পত্রিকায় বিজ্ঞপ্তি (মূল কপি)
আবেদনপত্র
ছেঁড়া কার্ড (যদি থাকে)
অধ্যক্ষের সুপারিশ
ধাপ ১: জিডি ও পত্রিকায় বিজ্ঞপ্তি
রেজিস্ট্রেশন কার্ড হারানোর সাথে সাথে নিকটস্থ থানায় সাধারণ ডায়েরি (GD) করুন এবং যেকোনো একটি দৈনিক পত্রিকায় হারানো বিজ্ঞপ্তি প্রকাশ করুন। (উভয়টির মূল কপি সংরক্ষণ করুন)।
ধাপ ২: আবেদন ফর্ম প্রস্তুতকরণ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে ডুপ্লিকেট রেজিস্ট্রেশন কার্ডের আবেদন ফর্মটি ডাউনলোড করে যথাযথভাবে পূরণ করুন এবং ছবি যুক্ত করুন।
ধাপ ৩: অধ্যক্ষের সুপারিশ গ্রহণ
পূরণকৃত আবেদনপত্রে আপনার সংশ্লিষ্ট কলেজের অধ্যক্ষের সুপারিশ (সিল ও স্বাক্ষরসহ) গ্রহণ করুন। এটি যাচাইয়ের জন্য বাধ্যতামূলক।
ধাপ ৪: প্রয়োজনীয় কাগজপত্র সাবমিট
আবেদনপত্রের সাথে জিডি এবং পত্রিকার মূল কপি (Original Copy) সংযুক্ত করে আমাদের ওয়েবসাইটে সাবমিট করুন ও ফি জমা দিন।
Duplicate Registration Card FAQs
ডুপ্লিকেট রেজিস্ট্রেশন কার্ড উত্তোলণ করতে কত দিন সময় লাগে?
সাধারণত ২০-২৫ দিন সময় লাগে। তবে এটি বিশ্ববিদ্যালয়ের প্রসেসিং সময়ের ওপর ভিত্তি করে কিছুটা কম বা বেশি হতে পারে।
আমার কাছে হারানো রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি আছে, সেটি কি কাজে লাগবে?
জ্বি, অবশ্যই। আবেদনপত্রের সাথে আপনার হারানো রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপিটি সংযুক্ত করে দিলে আপনার তথ্য খুঁজে পেতে এবং কার্ড ইস্যু হতে সুবিধা হবে।
আমি নিজে না গিয়ে আমার ডকুমেন্ট অন্য কাউকে দিয়ে উঠাতে পারবো?
জ্বি পারবেন। এই জন্য আপনার জাতীয় পরিচয়পত্র, আপনার প্রবেশপত্র বা অন্য ডকুমেন্টের মূল কপি, আপনার পরিবর্তে যে ডকুমেন্ট নিবে তার জাতীয় পরিচয়পত্র এবং একটি অনুমোদন পত্র লাগবে।

Reviews
There are no reviews yet.