জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল সনদপত্র সংশোধন- ১৯৯৩ থেকে ২০২৫ (Main Certificate Correction-1993 to 2025)

সনদপত্র, নম্বরপত্র, রেজিস্ট্রেশন ও প্রবেশপত্রে নাম সংশোধনের সহজ প্রক্রিয়া!
আপনার কি সনদপত্র, নম্বরপত্র, রেজিস্ট্রেশন কার্ড বা প্রবেশপত্রে নাম বা তথ্য ভুল রয়েছে? চিন্তার কিছু নেই! জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত নিয়ম অনুসরণ করে আপনি খুব সহজেই এই ভুলগুলো সংশোধন করতে পারবেন।

📌 সংশোধনের গুরুত্বপূর্ণ নিয়মাবলি:

  • ধাপে ধাপে সংশোধন: রেজিস্ট্রেশন ও প্রবেশপত্র সংশোধন ছাড়া সরাসরি সনদপত্র বা নম্বরপত্র সংশোধন করা যায় না। প্রথমে রেজিস্ট্রেশন এবং পরে এডমিট কার্ড সংশোধন করতে হবে।
  • অনলাইন রেজাল্ট প্যানেল: ডকুমেন্ট সংশোধনের পর রেজাল্ট ওয়েবসাইটেও নাম সংশোধনের জন্য আলাদা আবেদন করতে হয়।
  • বোর্ড সনদের সাথে মিল: এসএসসি ও এইচএসসি সনদপত্রে ভুল থাকলে আগে সেগুলো সংশোধন করতে হবে। বিশ্ববিদ্যালয়ের তথ্য বোর্ড সনদ অনুযায়ী হতে হবে।
  • মাস্টার্স এর ক্ষেত্রে: মাস্টার্স সনদ সংশোধনের জন্য ডিগ্রি/অনার্স ও মাস্টার্স ১ম পর্বের সনদ সংশোধন করা বাধ্যতামূলক।
    (বি.দ্র: নাম সম্পূর্ণ পরিবর্তন করতে চাইলে এফিডেভিট বা আদালতের হলফনামা সংযুক্ত করা বাধ্যতামূলক।)

ব্যাংক ড্রাফট ফি

710.00৳ 

💡

উপরে উল্লেখিত ফি-টি এই সার্ভিসের ব্যাংক ড্রাফট ফি হিসেবে প্রদান করতে হবে।

বিকাশ নগদ

আবেদন ফি মোবাইল ব্যাংকিং (বিকাশ, নগদ ইত্যাদি) এর মাধ্যমে দেয়া যাবে।

আবেদন করতে অথবা জাতীয় বিশ্ববিদ্যালয় সম্পর্কিত যে কোন সমস্যা সমাধানে পরামর্শ পেতে যোগাযোগ করুন

Message / Call
+880 1721-996660

ডকুমেন্ট সংশোধনের নিয়ম ও ধাপ

রেজিস্ট্রেশন কার্ড সংশোধন
এডমিট কার্ড সংশোধন
নম্বরপত্র (Marksheet)
মূল সনদপত্র
এফিডেভিট (Affidavit)

ধাপ ১: বেসিক ডকুমেন্ট সংশোধন

রেজিস্ট্রেশন কার্ড ও পরবর্তীতে শেষ বর্ষের এডমিট কার্ড সংশোধন করতে হবে। কারণ এগুলো ছাড়া সরাসরি সনদ বা নম্বরপত্র সংশোধন করা যায় না।

ধাপ ২: সনদ ও নম্বরপত্র সংশোধন

রেজিস্ট্রেশন সংশোধনের পরেই আপনার প্রবেশপত্র, মূল সনদপত্র এবং নম্বরপত্র সংশোধনের জন্য আবেদন করা যাবে।

ধাপ ৩: অনলাইন রেজাল্ট সংশোধন

ডকুমেন্ট সংশোধনের পর জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন রেজাল্ট প্যানেলে (Online Result) নাম সংশোধনের জন্য আলাদাভাবে আবেদন করতে হবে।

ধাপ ৪: পূর্ববর্তী স্তরের সনদ যাচাই

এসএসসি ও এইচএসসি সনদপত্রে ভুল থাকলে আগে সেগুলো সংশোধন করতে হবে। মাস্টার্স এর ক্ষেত্রে অনার্স/ডিগ্রি ও মাস্টার্স ১ম পর্বের সনদ সংশোধন করা বাধ্যতামূলক।

Certificate Correction FAQs
মূল সনদ উত্তোলণ করতে কত দিন সময় লাগে?
উপরোক্ত বর্ণিত ধাপগুলো সম্পূর্ণ হওয়া পর সাধারণত ২০-৩০ দিন সময় লাগে। তবে ২০-৩০ দিনের মধ্যেই পাবেন এই ধরনের কোন প্রকার লিখিত নীতিমালা বা নোটিশ জাতীয় বিশ্ববিদ্যালয় দেয় নি। এক্ষেত্রে ১ মাসের অধিক সময় লাগলে আমাদের দেওয়া তথ্যকে ভূল তথ্য হিসেবে গ্রহন করলে তাহা গ্রহণ যোগ্য নহে কারণ সার্টিফিকেট দেওয়া এবং না দেওয়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের একান্ত প্রাতিষ্ঠানিক বিষয়।
আমি SSC, HSC কিংবা অনার্সের এডমিট, রেজিস্ট্রেশন সংশোধন না করেই আমি কি মূল সনদের জন্য আবেদন করতে পারবো?
না। কারণ এক ধাপ বাদ দিয়ে অন্য ধাপে যেতে পারবেন না। সঠিক গাইডলাইন পেতে যোগাযোগ করুন।
আমি নিজে না গিয়ে আমার সনদপত্র অন্য কাওকে দিয়ে উঠাতে পারবো?
জ্বি পারবেন। এই জন্য আপনার জাতীয় পরিচয়পত্র, সাময়িক সনদপত্র (মূল কপি), আপনার পরিবর্তে যে ডকুমেন্ট নিবে তার জাতীয় পরিচয়পত্র এবং একটি অনুমোদন পত্র লাগবে।

Reviews

There are no reviews yet.

Be the first to review “জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল সনদপত্র সংশোধন- ১৯৯৩ থেকে ২০২৫ (Main Certificate Correction-1993 to 2025)”

Your email address will not be published. Required fields are marked *