জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল সনদের ডুপ্লিকেট (Duplicate Original Certificate)

যদি আপনার জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল সনদ হারিয়ে যায়, চুরি হয়ে যায় বা নষ্ট হয়ে যায়, তাহলে চিন্তার কিছু নেই! আপনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী ডুপ্লিকেট মূল সনদের (Duplicate Original Certificate) জন্য আবেদন করতে পারবেন।
নিচে ডুপ্লিকেট সনদের জন্য প্রয়োজনীয় কাগজপত্রগুলো তুলে ধরা হলো:

📌 প্রয়োজনীয় ডকুমেন্টসমূহ:

  • আবেদনপত্র (নির্ধারিত ফরমে):

    • নির্দিষ্ট স্থানে পাসপোর্ট সাইজ ছবি সংযুক্ত করতে হবে।
    • আবেদনপত্রে সংশ্লিষ্ট কলেজ অধ্যক্ষের সুপারিশ (সিল ও স্বাক্ষরসহ) আবশ্যক।
  • রেজিস্ট্রেশন কার্ড (Registration Card) 🆔
  • প্রবেশপত্র (Admit Card) 🎫
  • নম্বরপত্র (Marksheet / Grade Sheet) 📑
  • থানায় করা সাধারণ ডায়েরি (GD Copy) 🧾: সনদ হারানোর প্রমাণ স্বরূপ।
  • হারানো বিজ্ঞপ্তির কপি (Newspaper Advertisement) 📰: যেকোনো জাতীয় বা স্থানীয় পত্রিকায় সনদ হারানোর বিজ্ঞপ্তি প্রকাশ করে সেটির পুরো পাতা সংযুক্ত করতে হবে।

ব্যাংক ড্রাফট ফি

810.00৳ 

💡

উপরে উল্লেখিত ফি-টি এই সার্ভিসের ব্যাংক ড্রাফট ফি হিসেবে প্রদান করতে হবে।

বিকাশ নগদ

আবেদন ফি মোবাইল ব্যাংকিং (বিকাশ, নগদ ইত্যাদি) এর মাধ্যমে দেয়া যাবে।

আবেদন করতে অথবা জাতীয় বিশ্ববিদ্যালয় সম্পর্কিত যে কোন সমস্যা সমাধানে পরামর্শ পেতে যোগাযোগ করুন

Message / Call
+880 1721-996660

ডুপ্লিকেট মূল সনদ আবেদন করার নিয়ম

থানার জিডি কপি (GD)
পত্রিকার বিজ্ঞপ্তি
রেজিস্ট্রেশন কার্ড
প্রবেশপত্র ও নম্বরপত্র
অধ্যক্ষের সুপারিশ

ধাপ ১: জিডি ও পত্রিকায় বিজ্ঞপ্তি

সনদ হারানোর সাথে সাথে নিকটস্থ থানায় সাধারণ ডায়েরি (GD) করুন এবং যেকোনো একটি বহুল প্রচলিত জাতীয় বা স্থানীয় পত্রিকায় হারানো বিজ্ঞপ্তি দিন।

ধাপ ২: আবেদন ফর্ম ডাউনলোড ও পূরণ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে ডুপ্লিকেট সনদের আবেদন ফর্ম ডাউনলোড করে যথাযথভাবে পূরণ করুন এবং ছবি যুক্ত করুন।

ধাপ ৩: অধ্যক্ষের সুপারিশ গ্রহণ

পূরণকৃত আবেদনপত্রে আপনার কলেজের অধ্যক্ষের সুপারিশ (সিল ও স্বাক্ষর) নিন। এটি যাচাইয়ের জন্য অত্যন্ত জরুরি।

ধাপ ৪: প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্তকরণ ও জমা

আবেদনপত্রের সাথে জিডি কপি, পত্রিকার বিজ্ঞপ্তি, রেজিস্ট্রেশন কার্ড, এডমিট ও নম্বরপত্র সংযুক্ত করে আমাদের কাছে সাবমিট করুন।

Duplicate Certificate FAQs
ডুপ্লিকেট মূল সনদ উত্তোলণ করতে কত দিন সময় লাগে?
সাধারণত ২০-৩০ দিন সময় লাগে তবে ২০-৩০ দিনের মধ্যেই পাবেন এই ধরনের কোন প্রকার লিখিত নীতিমালা বা নোটিশ জাতীয় বিশ্ববিদ্যালয় দেয় নি এক্ষেত্রে ১ মাসের অধিক সময় লাগলে আমাদের দেওয়া তথ্যকে ভূল তথ্য হিসেবে গ্রহন করলে তাহা গ্রহণ যোগ্য নহে কারণ সার্টিফিকেট দেওয়া এবং না দেওয়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের একান্ত প্রাতিষ্ঠানিক বিষয়। তবে প্রফেশনাল কোর্স কিংবা হাতে লেখা সার্টিফিকেটর ক্ষেত্রে ২-৩ মাসও লেগে যেতে পারে।
আমার আর্জেন্ট (১৫-২০ দিনের মধ্যে) মূল সনদ লাগবে। সেক্ষেত্রে করণীয় কি?
ইমার্জেন্সী ১৫-২০ দিনের মধ্যেও উত্তোলন সম্ভব। সঠিক গাইডলাইন পেতে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন।
আমি নিজে না গিয়ে আমার সনদপত্র অন্য কাওকে দিয়ে উঠাতে পারবো?
জ্বি পারবেন। এই জন্য আপনার জাতীয় পরিচয়পত্র, সাময়িক সনদপত্র (মূল কপি), আপনার পরিবর্তে যে ডকুমেন্ট নিবে তার জাতীয় পরিচয়পত্র এবং একটি অনুমোদন পত্র লাগবে।

Reviews

There are no reviews yet.

Be the first to review “জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল সনদের ডুপ্লিকেট (Duplicate Original Certificate)”

Your email address will not be published. Required fields are marked *