জাতীয় বিশ্ববিদ্যালয়ের মার্কশীট (Duplicate Marksheet) উত্তোলনের নিয়ম – 2025

আপনার জাতীয় বিশ্ববিদ্যালয়ের নম্বরপত্র (Marksheet) হারিয়ে গেছে বা নষ্ট হয়ে গেছে?
তাহলে চিন্তার কিছু নেই! নির্ধারিত নিয়মে আবেদন করে ডুপ্লিকেট মার্কশীট (Duplicate Marksheet) সংগ্রহ করা যাবে খুব সহজেই।

📌 প্রয়োজনীয় কাগজপত্রসমূহ:

  • আবেদনপত্র: সংশ্লিষ্ট কলেজ অধ্যক্ষের সুপারিশসহ আবেদনপত্র।

    • নির্ধারিত ফরমে পূরণ করতে হবে এবং নির্দিষ্ট স্থানে পাসপোর্ট সাইজের ছবি সংযুক্ত থাকতে হবে।
  • রেজিস্ট্রেশন কার্ড: (NU কর্তৃক ইস্যুকৃত)
  • প্রবেশপত্র / পূর্বের নম্বরপত্র: প্রবেশপত্র অথবা পূর্বের নম্বরপত্রের কপি (যদি থেকে থাকে)।
  • থানায় সাধারণ ডায়েরি (GD Copy) 🧾: হারানোর তথ্য উল্লেখ করে থানায় জিডি করতে হবে।
  • হারানো বিজ্ঞপ্তির কপি (Newspaper Ad) 📰: যেকোনো জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তি দিতে হবে এবং সেটির কপি সংযুক্ত করতে হবে।

✅ বিশেষ নির্দেশনা: দ্বি-নকল (Duplicate) মার্কশীট সংগ্রহের সময় বিশ্ববিদ্যালয় অফিসে জিডির মূল কপি ও পত্রিকার মূল পৃষ্ঠা জমা দিতে হবে।

✅ ফি: ডুপ্লিকেট মার্কশীটের জন্য ব্যাংক ড্রাফট ফি ৳৮০০/- নির্ধারিত আছে (আবেদন ফি মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে দেয়া যাবে)।

ব্যাংক ড্রাফট ফি

800.00৳ 

💡

উপরে উল্লেখিত ফি-টি এই সার্ভিসের ব্যাংক ড্রাফট ফি হিসেবে প্রদান করতে হবে।

বিকাশ নগদ

আবেদন ফি মোবাইল ব্যাংকিং (বিকাশ, নগদ ইত্যাদি) এর মাধ্যমে দেয়া যাবে।

আবেদন করতে অথবা জাতীয় বিশ্ববিদ্যালয় সম্পর্কিত যে কোন সমস্যা সমাধানে পরামর্শ পেতে যোগাযোগ করুন

Message / Call
+880 1721-996660

ডুপ্লিকেট মার্কশীট আবেদন করার নিয়ম

থানার জিডি (GD)
পত্রিকায় বিজ্ঞপ্তি
আবেদনপত্র
রেজিস্ট্রেশন কার্ড
অধ্যক্ষের সুপারিশ

ধাপ ১: জিডি ও পত্রিকায় বিজ্ঞপ্তি

মার্কশীট হারানোর সাথে সাথে নিকটস্থ থানায় সাধারণ ডায়েরি (GD) করুন এবং যেকোনো একটি জাতীয় পত্রিকায় হারানো বিজ্ঞপ্তি দিন।

ধাপ ২: আবেদন ফর্ম ডাউনলোড ও পূরণ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে ডুপ্লিকেট মার্কশীটের আবেদন ফর্মটি ডাউনলোড করে যথাযথভাবে পূরণ করুন এবং ছবি যুক্ত করুন।

ধাপ ৩: অধ্যক্ষের সুপারিশ গ্রহণ

পূরণকৃত আবেদনপত্রে আপনার সংশ্লিষ্ট কলেজের অধ্যক্ষের সুপারিশ (সিল ও স্বাক্ষরসহ) গ্রহণ করুন। এটি যাচাইয়ের জন্য বাধ্যতামূলক।

ধাপ ৪: প্রয়োজনীয় কাগজপত্র সাবমিট

আবেদনপত্রের সাথে জিডি কপি, পত্রিকার বিজ্ঞপ্তি, রেজিস্ট্রেশন কার্ড ও প্রবেশপত্রের কপি সংযুক্ত করে আমাদের ওয়েবসাইটে সাবমিট করুন। (মার্কশীট তোলার সময় জিডি ও পত্রিকার মূল কপি সাথে রাখতে হবে)।

Duplicate Marksheet FAQs
জাতীয় বিশ্ববিদ্যালয়ের মার্কশীট ২য় বার উত্তোলণ করতে কত দিন সময় লাগে?
সাধারণত ২০-২৫ দিন সময় লাগে। তবে এটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রসেসিং সময়ের ওপর নির্ভর করে কিছুটা কম বা বেশি হতে পারে।
আমি নিজে না গিয়ে আমার মার্কশীট অন্য কাউকে দিয়ে উঠাতে পারবো?
জ্বি পারবেন। এই জন্য আপনার জাতীয় পরিচয়পত্র, আপনার রেজিস্ট্রেশন কার্ড (মূল কপি), আপনার পরিবর্তে যে ডকুমেন্ট নিবে তার জাতীয় পরিচয়পত্র এবং একটি অনুমোদন পত্র লাগবে।

Reviews

There are no reviews yet.

Be the first to review “জাতীয় বিশ্ববিদ্যালয়ের মার্কশীট (Duplicate Marksheet) উত্তোলনের নিয়ম – 2025”

Your email address will not be published. Required fields are marked *